
আন্তর্জাতিক ডেস্কঃ ৩৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান সাইবেরিয়ার বুলুনস্কি জেলায় বিধ্বস্ত হয়েছে। বিমানটির মাত্র ৭ আরোহী বেঁচে আছেন। আজ সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে ।
রাশিয়ার কোল্টসোভো বিমানবন্দর থেকে আজ সোমবার ওই সামরিক বিমানটি উড্ডয়ন করে। স্থানীয় সময় ১২টা ৭ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির বেশিরভাগ সদস্য রোটারি কর্মকর্তা। উদ্ধার কাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি ।