News71.com
 International
 20 Dec 16, 12:38 PM
 311           
 0
 20 Dec 16, 12:38 PM

ভারতীয় আধারকার্ডসহ কলকাতায় ৬ বাংলাদেশি আটক ।।

ভারতীয় আধারকার্ডসহ কলকাতায় ৬ বাংলাদেশি আটক ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশি নাগরিকদের ভারতীয় আধারকার্ড সরবরাহ করার অভিযোগে ৬ বাংলাদেশিসহ ৯ জনকে আটক করেছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। গত রবিবার রাতে কলকাতার বাগুইআটি থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে বিধাননগর পুলিশ ।

আজ মঙ্গলবার সকালে পুলিশের ডিসি (গোয়েন্দা বিভাগ) সন্তোষ পান্ডে একথা জানিয়ে বলেন, ‘গোপন সূত্রে একটি খবর পেয়ে ৬ বাংলাদেশি ও ৩ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। কয়েকজন ব্যক্তি যখন ওই ভারতীয় আধারকার্ড আরেকটি দলের কাছে তুলে দিচ্ছিল সেসময়ই বাগুইআটির জগতপুর এলাকায় একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়’ ।

আটক বাংলাদেশিরা হলেন সন্তোষ মৃধা, পরেশ মৃধা, যোগেশ মৃধা, জ্যোতি বৈদ্য, সুব্রত কুন্ডু, রাজন মন্ডল। তারা সকলেই বাংলাদেশের খুলনার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। ঠিক কি কারণে এরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এখন সেই খোঁজার চেষ্টা করছে গোয়েন্দারা। অন্যদিকে, ৩ ভারতীয় নাগরিক হলেন সঞ্জীব সরকার, সুব্রত বাজপেয়ী এবং দীপঙ্কর মন্ডল ।

এদের মধ্যে সঞ্জীব ওই বাড়ির মালিক, আধারকার্ড তৈরির দায়িত্ব ছিল সুব্রত’এর ওপর এবং ক্রেতার খুঁজে তাদের হাতে ভারতীয় আধারকার্ড সরবরাহের দায়িত্ব ছিল দীপঙ্করের ওপর। পুলিশ সুব্রত বাজপেয়ীর ল্যাপটপ এবং ৯জনের কাছ খেকেই তাদের মোবাইল জব্দ করেছে ।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়াতেই বিধাননগর কমিশনারেটের পুলিশ একটি আন্ত:রাজ্য র্যাকেটের সন্ধান পেয়েছিল, যাদের কাজই ছিল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা ব্যক্তিদের বিভিন্ন ভারতীয় নথিপত্র তৈরি করে দেওয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন