News71.com
 International
 20 Dec 16, 01:42 PM
 302           
 0
 20 Dec 16, 01:42 PM

প্রার্থনা চলাকালীন সময় জুরিখে সুইজারল্যান্ডের মসজিদে বন্দুক হামলা, গুরুতর আহত ৩ ।।

প্রার্থনা চলাকালীন সময় জুরিখে সুইজারল্যান্ডের মসজিদে বন্দুক হামলা, গুরুতর আহত ৩ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তরাঞ্চলীয় সুইজারল্যান্ডের জুরিখে এক মসজিদে অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে গুরুতর আহত হয়েছেন ৩জন। প্রার্থনা চলাকালীন মসজিদের ভিতর প্রবেশ করে ওই হামলা চালানো হয় ।

হামলাকারীর বয়স ৩০-এর মধ্যে হবে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। গুলি চালিয়ে সেখান থেকে সে চম্পট দেয়। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছে একটি মৃতদেহ পেয়েছে তারা। কিন্তু সেটা হামলাকারীর দেহ কিনা সে বিষয়ে এখনই স্পষ্টভাবে জানাতে পারছে না তারা ।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন