
আন্তর্জাতিক ডেস্কঃ শিয়ার রাজধানী মস্কোতে নিজ বাড়িতে খুন হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা। গতকাল সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারার একটি আলোকচিত্র প্রদর্শনীতে এক বন্দুকধারীর গুলিতে দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা ।
একটি সূত্রের খবরে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার মৃতদেহ পাওয়া গেছে। নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি। তার বাড়ির রান্নাঘর থেকে একটি গুলি এবং দু’টি শেল উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে প্রেসিডেন্টের কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে এ ঘটনা খুন অথবা আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।