News71.com
 International
 20 Dec 16, 07:06 PM
 295           
 0
 20 Dec 16, 07:06 PM

ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়েই যুদ্ধবিমান কিনছে আমেরিকা ।।

ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়েই যুদ্ধবিমান কিনছে আমেরিকা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার নিরাপত্তার জন্য লকহেড মার্টিনের এফ-৩৫ যুদ্ধবিমানটি অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি  করেছে দেশটির পেন্টাগন। যদিও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এফ-৩৫ যুদ্ধ বিমান কেনার বিষয়টিকে কটাক্ষ করেছিলেন ।

তিনি জানিয়েছিলেন এই যুদ্ধবিমান কিনতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে আমেরিকাকে। তবে ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়ে মার্কিন এয়ারফোর্সের লেফট্যানেন্ট জেনারেল ক্রিস বগডান জানিয়েছেন, সুযোগ পেলে নতুন মার্কিন প্রেসিডেন্টকে এফ-৩৫ যুদ্ধবিমানের গুনাগুণ সম্পর্কে জানাবেন তিনি ।

জানা যায়, মার্কিন সেনাবাহিনীকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানটি কিনতে প্রচুর অর্থ খরচ হচ্ছে। কিছুদিন আগে এক টুইটারে বিস্ফোরক মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এটাই ইতিহাসে মার্কিন সেনার সবচেয়ে ব্যয়বহুল চুক্তি। আর এ জন্য অতিরিক্ত অনেক অর্থও গুনতে হচ্ছে আমাদের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন