
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ নগরীর উপকণ্ঠে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সামরিক সূত্র জানায়, সংঘর্ষে কমপক্ষে ১৪ বিদ্রোহী ও ৮ সৈন্য নিহত হয় ।
তায়েজের উত্তরে গতকাল সোমবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর আজ মঙ্গলবার তুলনামূলকভাবে নগরীর পরিস্থিতি শান্ত ছিল। জাতিসংঘ জানায়, ইয়েমেনে ২০ মাস ধরে চলা সংঘাতে ৭ হাজারের বেশী লোক নিহত এবং প্রায় ৩৭ হাজার লোক আহত হয়েছে ।