
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির বার্লিন শহরের জনাকীর্ণ বাজারে ট্রাক হামলার বিষয়টিকে খুবই কষ্টের বলে মন্তব্য করেছেন দেশটির চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মের্কেল। তিনি বলেছেন, 'এ ঘটনায় তিনি খুবই আতঙ্কিত হয়েছেন। এ ঘটনা তাকে প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে এবং বেশ দুঃখ দিয়েছে ।
এ ঘটনায় এখনো বিস্তারিত জানা না গেলেও মের্কেলের মতে, 'এটা একটা সন্ত্রাসী হামলা হতে পারে। ' আজ মঙ্গলবার চালানো ওই হামলায় প্রাণ হারান ১২ জন, আহত হন আরও ৪৮ জন। এ ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সিএনএন জানায়, হামলাকারী একজন শরণার্থী ।
জানা গেছে, ঘটনার মূল সন্দেহভাজন একজন পাকিস্তানি যিনি শরণার্থী শিবিরে থাকেন। এক বছর আগে তিনি জার্মানিতে এসেছিলেন। সাংবাদিকদের অ্যাঙ্গেলা মের্কেল বলেন, আপনাদের মতো সবাই, পুরো দেশই শোক করছে এবং এ ঘটনায় সমানভাবে দুঃখিত হয়েছে ।