News71.com
 International
 21 Dec 16, 11:29 AM
 273           
 0
 21 Dec 16, 11:29 AM

ভারতে হামলা চালানোর নয়া পরিকল্পনায় আইএসআই ।।

ভারতে হামলা চালানোর নয়া পরিকল্পনায় আইএসআই ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মাটিতে হামলা চালানোর ক্ষেত্রে পাক জঙ্গিদের পিছনে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর বড় ধরণের হাত ছিল, তা কারও অজানা নয়। সবসময় জঙ্গিদের পিছনে প্রচ্ছন্নভাবে থাকে এই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত ।

সম্প্রতি ফাঁস হল চাঞ্চল্যকর এক তথ্য। আগামী বছরেই নাকি ভারতে হামলা চালানোর নতুন পরিকল্পনা করছে আইএসআই। খবর ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম এর প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে জেনে নেওয়া যাক আগামী বছররে জন্য কি কি পরিকল্পনা করছে আইএসআই –

১. তালিবানদের সঙ্গে যোগসাজশে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছে আইএসআই। আফগান জঙ্গিদের সঙ্গে এ বিষয় নিয়ে ছক কষছে পাক এই গোয়েন্দা সংস্থা ।

২. ভারতীয় গোয়েন্দাদের হাতে এমন কিছু ছবি এসেছে যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জঙ্গি লঞ্চপ্যাডে রয়েছে তালিবানি জঙ্গিরা। আর এই জঙ্গিরা পাশতো ভাষায় কথা বলছে ।

৩. পাক অধিকৃত কাশ্মীরে লঞ্চপ্যাডগুলিতে জড় হয়েছে তালেবান জঙ্গিরা। তারা সোয়াত উপত্যকায় ও তোরা বোরা পাহাড়ে ট্রেনিং দিচ্ছে পাক জঙ্গিদের ।

৪. জঙ্গিদের সংখ্যা কম পড়েছিল আইএসআই এর হাতে। মগজধোলাই করা যুবকের সংখ্যা কমে গিয়েছে। তাই তারা তালেবান ও আফগান জঙ্গিদের এক জায়গায় আনার উদ্যোগ নেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন