
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর রাজধানীতে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। গতকাল মঙ্গলবার শহরের একটি আতশবাজি মার্কেটে ঘটা বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে ।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ।