News71.com
 International
 21 Dec 16, 12:19 PM
 322           
 0
 21 Dec 16, 12:19 PM

যুক্তরাজ্যের নটিংহামশায়ারের শেরউড জঙ্গলে মিলল ৮৭ হাজার একটি আংটি ।।

যুক্তরাজ্যের নটিংহামশায়ারের শেরউড জঙ্গলে মিলল ৮৭ হাজার একটি আংটি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের নটিংহামশায়ারের শেরউড জঙ্গল রবিন হুডের জঙ্গল হিসেবে পরিচিত। সেই জঙ্গলে ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আবর্জনার মধ্যে মার্ক থম্পসন (৩৪) নামে অপেশাদার এক ব্যক্তি মধ্যযুগের একটি আংটির সন্ধান পান। হস্তনির্মিত সেই আংটিটির মূল্য হতে পারে ৮৭ হাজার ডলার ।

শেরউড জঙ্গলে আবর্জনার স্তূপের ধাতু আবিষ্কারক যন্ত্রের সাহায্যে আংটিটি খুঁজে পান মার্ক। বেলচা দিয়ে মাটি সরাতে দেখতে পান একটি সোনার আংটি জ্বলজ্বল করছে। এটি নীলকান্তমণি দিয়ে সুসজ্জিত ছিল। মার্ক জানান, ‘আমি ধাতু আবিষ্কারক যন্ত্র নিয়ে একটি দলের সঙ্গে ওই স্থানে যাই ।

২০ মিনিটের মধ্যে আমি সংকেত শুনতে পাই। যখন আমি সোনার তৈরি আংটিটি দেখতে পাই, তখন খুবই উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু ওই সময় আমি বুঝতে পারিনি, এটা কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আমি নিলামকারীদের এটিকে ২৫ হাজার ডলার থেকে ৮৭ হাজার ডলারে বিক্রির পরামর্শ দিয়েছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন