News71.com
 International
 21 Dec 16, 12:23 PM
 275           
 0
 21 Dec 16, 12:23 PM

রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করবে রাশিয়া ।।

রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করবে রাশিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করবে রাশিয়া। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে হত্যাকারী পুলিশের পরিবারের ৬ জন সদস্য। খবরে বলা হয়, রাশিয়া বেশকয়েকজন তদন্তকারী প্রেরণ করবে আঙ্কারায়। আন্দ্রে কার্লোভ (৬২) তুরস্কের ২২ বছর বয়সী মেভলুত মের্ট আটিলিন্টাস নামে এক পুলিশ অফিসারের গুলিতে গত সোমবার রাতে নিহত হন ।

এছাড়া আঙ্কারা শহরে ঘটনা তদন্ত করে দেখতে রুশ তদন্তকারীদের একটি দল তুরস্কে যাওয়ার কথা রয়েছে। এই দলে রয়েছেন মোট ১৮ জন রুশ তদন্তকারী কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী রাষ্ট্রদূতকে লক্ষ্য করে অন্তত ৮টি গুলি ছুঁড়েছে। তবে হত্যাকারী পুলিশ অফিসার তখন দায়িত্বরত ছিল না। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এ সময় তিনি ছুটিতে ছিলেন। তার পরনে ছিলো স্যুট ও টাই ।

হামলার পরপরই বন্দুকধারী মেভলুত মের্ট আটিলিন্টাস হাত উঁচু করে তার পিস্তল উপরে তুলে ধরে সিরিয়ায় রাশিয়ার ভূমিকা, বিশেষ করে আলেপ্পো শহরে রুশ হামলার প্রতিবাদ জানাচ্ছিলো। এ সময় সে আরবি ও তুর্কী ভাষায় চিৎকার করে বক্তব্য রাখছিলো। সে আল্লাহু আকবর বলে চিৎকার করে বলতে থাকে, আলেপ্পোকে ভুলে যাবেন না। ভুলে যাবেন না সিরিয়ার কথাও ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন