News71.com
 International
 21 Dec 16, 07:54 PM
 282           
 0
 21 Dec 16, 07:54 PM

ভারতের পর এবার বায়ু ধূষণে আক্রান্ত চীন ।।

ভারতের পর এবার বায়ু ধূষণে আক্রান্ত চীন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পর এবার বায়ু ধূষণে আক্রান্ত চীন। দেশটির পুরো বেইজিং শহরকে দেখলে মনে হয় এটি যেন কুয়াশার চাদরে ঢাকা। চারিদিকে তাকালে শুধু চোখে পড়ছে ঘন, ধূসর রঙের ধোঁয়া। দুর্ঘটনা এড়াতে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে ।

যোগাযোগ বন্ধ বড় বড় সড়কগুলোতেও। বায়ু ধূষণ কাটাতে এসব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

বায়ু দূষণের জন্য বেইজিং ও চীনের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো এমনিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব এলাকায় জারি করা হয়েছে, রেড এলার্ট। পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস সতর্ক করে জানিয়েছে, এই বায়ু ধূষণে প্রায় ৪৬০ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্থ হবে ।

চীনের রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, বায়ু ধূষণের কারণে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ১৬৯ ফ্লাইট বাতিল হয়ে গেছে। ২০ মিলিয়নের বেশি মানুষের বাস বেইজিংয়ে। কিন্তু বায়ু ধূষণের জন্য শুধু বিমান নয় শহরটির পুরো যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য সবগুলো রাস্তুা বন্ধ করে দেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন