
আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় প্রদেশ থানহ্ হোয়ায় গতকাল মঙ্গলবার ভোরে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে প্রাকৃতিক দুর্যোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়াল ।
জানা গেছে আজ বুধবার জানিয়েছে, এই ঘটনায় সর্বশেষ নিহতরা হচ্ছে এক নারী ও তার ছেলে। তাদের বাড়িটি সম্পূর্ণভাবে মাটিতে চাপা পড়েছে। খানহ্ হোয়া পিপল’স কমিটির দোয়া কোং থেইন জানান, বেশ কয়েকটি গাড়ি নিখোঁজদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালিয়েছে ।
এই ঘটনায় আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বার্তা সংস্থা । ভূমিধসে ৬টি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং অপর ৫টি বাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে ।