News71.com
 International
 22 Dec 16, 12:13 PM
 274           
 0
 22 Dec 16, 12:13 PM

আমেরিকায় মৃত্যুদণ্ড কার্যকরের হার কমছেই ।।

আমেরিকায় মৃত্যুদণ্ড কার্যকরের হার কমছেই ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে মোট ২০ জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৯৯৯ সালেও ৯৮ জন আমেরিকান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

১৯৭৬ সালে ফ্লোরিডা রাজ্যে গুরুতর অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদানের বিধি পুনরুজ্জীবিত করা হয়। এবার এই রাজ্যে ৪ জনের দণ্ড কার্যকর করা হয় বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগে। ফ্লোরিডার বিভিন্ন কারাগারে আরও ৪০০ জন রয়েছেন দণ্ড কার্যকরের অপেক্ষায়।

অপরদিকে, এ বছর টেক্সাসে ৭ জনের দণ্ড কার্যকর করা হয়। ওহাইয়ো রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এ বছর কারও মৃতদণ্ড কার্যকর সম্ভব হয়নি প্রয়োজনীয় ইঞ্জেকশনের অভাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন