News71.com
 International
 22 Dec 16, 01:56 PM
 251           
 0
 22 Dec 16, 01:56 PM

এবার পাকিস্তানেও ঘাঁটি গাড়ছে আইএস ।।

এবার পাকিস্তানেও ঘাঁটি গাড়ছে আইএস ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ এবার পাকিস্তানেও ছড়িয়ে পড়ছে জঙ্গি সংগঠন আইএস। গতকাল বুধবার প্রচুর অস্ত্রশস্ত্রসহ পাঞ্জাব প্রদেশ থেকে একজনকে আটক করা হয়েছে। লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরে, পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলায় অভিযান চালিয়ে ওই আইএস জঙ্গিকে আটক করেন দেশটির সন্ত্রাস দমন শাখার কর্মকর্তরা ।

জঙ্গি সংগঠনের পতাকা ছাড়াও, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে রাখা হয়েছে তাকে। এতদিন ‘আল কায়দা,’ ‘হাক্কানি নেটওয়ার্ক,’ ‘লস্কর ই তৈবা’–র মতো জঙ্গি সংগঠনগুলিকে নিরাপদ আশ্রয় দিয়ে এসেছে পাকিস্তান সরকার। তাদের মদতেই প্রতিবেশি দেশগুলিতে নাশকতামূলক হামলা চালাতে সক্ষম হয়েছে জঙ্গিরা ।

কিন্তু মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস–এর নামে নড়েচড়ে বসেছে ইসলামাবাদ। দেশের বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চালিয়ে ধর পাকড় শুরু হয়েছে। এর আগে, গত রবিবার লাহোর থেকে ৩৫০ কিলোমিটার দূরে, পাঞ্জাব প্রদেশের ডেরা গাজি খান জেলার রাখ রোঝানি মৌজার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ আইএস সন্দেহভাজনকে হত্যা করেন পুলিশ ও সন্ত্রাস দমন শাখার কর্মকর্তারা ।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশ দেখেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা। পুলিশ পাল্টা জবাব দিলে ৫ জঙ্গির মৃত্যু হয়। কিন্তু পুলিশের চোখে ধুলা দিয়ে পালাতে সক্ষম হয় তাদের ৪ সঙ্গী। মৃত জঙ্গিদের মধ্যে মালিক তেহসিন ও কামরান নামের দু’জনকে শণাক্ত করা গেছে। কয়েক মাস আগে পুলিশি হেফাজত থেকে পালিয়ে গিয়েছিলেন তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন