
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইয়ে ১৪ জন তুর্কি সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে ।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-বাব শহরে গতকাল বুধবার সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। আইএসের নিয়ন্ত্রণ থেকে শহরটি উদ্ধারে সেখানে তুরস্কপন্থি বিদ্রোহীদের সহায়তা করছিল তুর্কি সেনাবাহিনী। এই ঘটনায় আরো ৩৩ জন তুর্কি সেনা আহত হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।