News71.com
 International
 22 Dec 16, 06:49 PM
 268           
 0
 22 Dec 16, 06:49 PM

নিউজিল্যান্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ।।

নিউজিল্যান্ডে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কারমাডেক আইল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন