News71.com
 International
 23 Dec 16, 11:41 AM
 286           
 0
 23 Dec 16, 11:41 AM

চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার লোকের মৃত্যু ।।

চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার লোকের মৃত্যু ।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮ হাজার লোকের মৃত্যু হয়েছে। দেশটিতে ওই বছর ১ লাখ ৮০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। দেশটির ট্রাফিক আইনের প্রয়োগ নেই বললেই চলে। এটা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি। খবর বার্তা সংস্থা ।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এর আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ২০১৫ সালে দেশটিতে ৫৮ হাজার লোক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় সংখ্যা ১ লাখ ৭ হাজার জনের মৃত্যু হয়। চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)’র ওয়েবসাইটে গতকাল বুধবার প্রতিবেদনটি পোস্ট করা হয়েছে ।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, একই সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে হ্রাস পেয়েছে। ২০১৪ সালের একই সময়ে যেখানে ৫ লাখ ১৮ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনার এই সংখ্যা ছিল ১ লাখ ৮৮ হাজার। চীনে প্রাণঘাতী দুর্ঘটনা একটি গুরুতর সমস্যা। দেশটিতে প্রায়ই ট্রাফিক আইন অমান্য করা হয়।

দেশটিতে দূরপাল্লার অতিরিক্ত যাত্রীবোঝাই বাসগুলোর দুর্ঘটনা ঝুঁকি সবচেয়ে বেশি। ২০১৫ সালে ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায় ৯০ শতাংশ হতাহতের ঘটনা ঘটেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন