News71.com
 International
 23 Dec 16, 11:53 AM
 255           
 0
 23 Dec 16, 11:53 AM

ভারতে এবার গাড়ি কিনতে গেলে পার্কিং সার্টিফিকেট বাধ্যতামূলক হতে চলেছে ।।

ভারতে এবার গাড়ি কিনতে গেলে পার্কিং সার্টিফিকেট বাধ্যতামূলক হতে চলেছে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পকেটে পয়সা থাকলে চাইলেই আপনি গাড়ি কিনতে পারবেন না৷আর আগে জোগাড় করতে হবে পার্কিং করার মতো জায়গা রয়েছে তার সার্টিফিকেট ৷কারণ রাস্তায় যেখানে সেখানে গাড়ি রেখে দিয়ে পার পাওয়া যাবে না ভবিষ্যতে৷ অবাক হবেন না এমন দিন আসছে৷

গাড়ি পার্কিং করার স্থানাভাবের কথা মাথায় রেখে এবার ভারতজুড়ে গাড়ি কেনার আগেই ক্রেতাদের পার্কিং সার্টিফিকেট রাখাটা বাধ্যতামূলক করার কথা ভাবছে কেন্দ্র ৷ গতকাল বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী এম বেঙ্কাইয়ানাইডু৷তিনি জানান, ভবিষ্যতে  ক্রেতাকে গাড়ি কেনার আগে বাধ্যতামূলক ভাবে প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে৷

পার্কিং এর ব্যবস্থা না করা থাকলে ভবিষ্যতে  ক্রেতার নামে  গাড়ি নথিভুক্ত করা যাবে না৷ এই বিষয়ে বিভিন্ন রাজ্যের পাশাপাশি ভূতল পরিবহণমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে তিনি জানান৷প্রসঙ্গত, গত অগস্ট মাসে মোটরস ভেহিকেলস (সংশোধনী ) বিল ২০১৬  পেশ করা হয়েছে৷এই বিষয়ে সংশোধনীগুলি এবার সংসদে পাস করানো হবে৷এর লক্ষ্য অবশ্যই পথ নিরাপত্তা ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন