News71.com
 International
 23 Dec 16, 11:54 AM
 233           
 0
 23 Dec 16, 11:54 AM

গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ।।

গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা৷ গত বুধবার রাতে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির হেডকোয়ার্টারে এই বিস্ফোরণটি হয়৷ যদিও ঘটনায় কোনও জখম হওয়ার খবর মেলেনি ৷

যদিও গুরুতর জখম হয়েছেন বছর ৩৫-এর গাড়ির চালক৷ তাঁকে ক্যানবেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটিও পুরোপুরি ভস্মীভূত৷ আগুনে ভস্মীভূত দোতলা একটি অফিস৷ ভারতীয় সময় গত বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ এই বিস্ফোরণটি ঘটে৷ পুলিশ জানিয়েছে, গাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগানো হয়েছিল ৷

তবে ঘটনার পিছনে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন৷ যদিও পুলিশের দাবি, ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়৷ যদিও গতকাল বৃহস্পতিবার স্যোশাল মিডিয়ায় বিস্ফোরণের ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার ক্রিশ্চিয়ান লবির ডিরেক্টর লাইল শেলটনের দাবি, এই ঘটনা পরিকল্পিত৷ তাঁদের বেশ কিছু পদক্ষেপের কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে ৷

সম্প্রতি, সমলিঙ্গে বিবাহের বিরোধিতা, স্কুলগুলির নিরাপত্তার দাবি তোলার কারণেই তাঁদের সংগঠনকে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ লাইল শেলটনের৷ এমনকি তাঁদের সংঠনের সদস্যদেরও ব্যক্তিগতভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন