
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে পৃথক ৩ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। মসুলে ইরাকি বাহিনীর পুনর্দখল করা অংশেই আইএস এই হামলা চালিয়েছে বলে জানা গেছে ।
আইএসের দাবি, তাদের ৩জন সদস্য নিজেদের উড়িয়ে দিয়ে অন্তত ২০ জনকে হত্যা ও বেশ কিছু সামরিক যান ধ্বংস করেছে। ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, কুকজালির একটি বাজারের সামনে গতকাল বৃহস্পতিবার ৩টি গাড়িবোমার বিস্ফোরিত হলে ১৫ বেসামরিকসহ ২৩ জন নিহত হয় ।