News71.com
 International
 23 Dec 16, 02:49 PM
 239           
 0
 23 Dec 16, 02:49 PM

জার্মানিতে বৃহত্তম শপিং মলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ২ ।।

জার্মানিতে বৃহত্তম শপিং মলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ২ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মান কর্তৃপক্ষ দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী ওবেরহাউসেনে অবস্থিত একটি বৃহত্তম শপিং মলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার পুলিশ একথা জানিয়েছে ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বয়স ২৮ বছর ও ৩১ বছর। এরা কসভো থেকে এসেছে। বার্লিনে এক জিহাদি একটি মার্কেটে হামলা চালিয়ে ট্রাকের চাপায় পিষ্ট করে ১২ জনকে হত্যা করার ৪ দিন পর এই দুই ভাইকে গ্রেফতার করা হলো। বার্লিনের ওই মার্কেটে মানুষ বড়দিন উৎসব উপলক্ষে কেনাকাটা করছিল ।

নিকটস্থ এসেন নগরীর পুলিশ এক বিবৃতিতে জানায়, তদন্ত কর্মকর্তারা কোথায় এ ষড়যন্ত্রের প্রস্তুতি নেয়া হয় এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ওই শপিং মল ও নিকটস্থ ক্রিসমাস মার্কেটে অবস্থান নেয় ।

সেন্ট্রো নামের ওই মলটি জার্মানির অন্যতম বৃহত্তম শপিং মল। বড়দিনের সময় সাধারণত সেখানকার ২৫০টি দোকানের সবগুলোতেই ক্রেতাদের ভিড় লেগে থাকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন