News71.com
 International
 24 Dec 16, 06:07 PM
 302           
 0
 24 Dec 16, 06:07 PM

ভয়াবহ হামলার পর জর্ডানে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ।।

ভয়াবহ হামলার পর জর্ডানে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর সন্ত্রাসী গ্রুপের নতুন হামলার হুমকির কারণে মার্কিন পররাষ্ট্র দফতর দেশটিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় ।

বিবৃতিতে বলা হয়, তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ও তাদের মদদপুষ্ট জঙ্গিরা দেশটিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গত সপ্তাহ থেকে জর্ডানে বিভিন্ন হামলায় ১২ জনের বেশী লোক নিহত হয়। এদের মধ্যে কানাডার এক সন্ত্রাসী রয়েছে ।

মার্কিন পররাষ্ট্র দফতর মিশরে মার্কিন নাগরিকদের ওপর একই ধরণের হামলার হুমকির সতর্কতা জারি করেছে। দেশটিতে একের পর এক হামলার কারণে তারা এ সতর্কতা জারি করে। ওই সতর্ক বার্তায় মার্কিন নাগরিকদের সিনাই উপদ্বীপ ও ওয়েস্টার্ন ডেজার্ট অঞ্চলে সফর এড়িয়ে চলার কথা বলা হয়েছে ।

মার্কিন পররাষ্ট্র দফতর আরও জানায়, সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলো জর্ডানে মার্কিন নাগরিক ও পশ্চিমা স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে। কারণ, আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জর্ডানকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন