
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চল উরুজগান প্রদেশে বিমান হামলায় ৫জন নিহত ও আরও অন্তত ২জন আহত হয়েছেন। আজ শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলো জানিয়েছে ।
মাধ্যমগুলো জানায়, তালেবানসহ সরকার বিদ্রোহী সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে হামলাটি চালায় আফগান বিমান বাহিনী। আফগান নিরাপত্তা বাহিনী চলতি মাসের শুরুতে প্রদেশটিতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, আফগান বিমান বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিনে ১৮ জঙ্গি নিহত হন ।