News71.com
 International
 24 Dec 16, 08:39 PM
 272           
 0
 24 Dec 16, 08:39 PM

তালেবানের হুমকিতে দেশ ছাড়তে চান ‘আইকন’ পাইলট নিলুফার ।।  

তালেবানের হুমকিতে দেশ ছাড়তে চান ‘আইকন’ পাইলট নিলুফার ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম আফগান মহিলা পাইলট হিসেবে দেশের বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন নিলুফার রহমানি৷ কিন্তু এই ‘আইকন’ যুদ্ধ বিমান চালক আর আফগানিস্তানের হয়ে লড়াই করতে ইচ্ছুক নন৷ এখন তার পছন্দ আমেরিকা ৷

এক সাক্ষাৎকারে নিলুফার জানালেন, "তালেবানদের হুমকিতেই দেশে থাকতে চাই না৷ সেই সঙ্গে আফগানিস্তানের পতাকার নিচে আর লড়াইও করতে চাই না৷ কারণ দেশে কিছুই বদলায়নি৷ পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হয়েছে। " তার এমন মন্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে৷ ৷ সাক্ষাৎকারে বলেছেন নীলোফার ৷

বর্তমানে উচ্চ প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছেন নিলুফার৷ সেখানে মার্কিন পুরুষ ও নারী বিমান সৈনিকদের সঙ্গে পাল্লা দিয়ে প্রশিক্ষণ নিয়েছেন৷ সাফল্যের সঙ্গে ১৫ মাসের ট্রেনিংও শেষ করেছেন তিনি৷ এরপর তার সামনে ছিল আফগানিস্তানে ফিরে আরও শক্ত লড়াই করার সুযোগ৷ কিন্তু তার আগেই মত বদলে ফেলেছেন তিনি ৷

সর্বপ্রথম আফগান বিমান ঘাঁটিতেই বিশেষ কপ্টার ও বিমানের ককপিটে দেখা গিয়েছিল নিলুফার রহমানিকে৷ সেখানে মার্কিন যুদ্ধ বিমান চালকদের সঙ্গেই তিনি লড়াইয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন৷ ২০১২ সালে আফগান এয়ারফোর্সের সেকেন্ড লেফট্যানেন্ট হন তিনি৷ তৈরি হয়েছিল নজির৷ আফগানিস্তানে তিনি হয়ে উঠে ছিলেন এক আইকন লেডি৷ দেশের প্রথম নারী যুদ্ধ বিমান চালক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন