News71.com
 International
 25 Dec 16, 12:13 PM
 297           
 0
 25 Dec 16, 12:13 PM

জাতিসংঘের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ।।

জাতিসংঘের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়ে বলেন, ইসরাইল জাতিসংঘের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টি পুনঃবিবেচনা করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিন্দা এবং এ প্রক্রিয়া বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করার প্রতিক্রিয়ায় গতকাল শনিবার নেতানিয়াহু এ হুশিয়ারি দিলেন ।

যুক্তরাষ্ট্র অতীতের অবস্থান থেকে সরে গত শুক্রবার এ প্রস্তাবে ভেটো (আমি মানি না) ক্ষমতা প্রয়োগে বিরত থাকে। এর আগে মিশরের প্রস্তাবিত এ প্রস্তাবের ওপর গত বৃহস্পতিবার ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করলে তা থেকে শেষ মুহূর্তে সরে আসেন স্বৈরশাসক জেনারেল সিসির মিশর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন