News71.com
 International
 25 Dec 16, 12:14 PM
 277           
 0
 25 Dec 16, 12:14 PM

ব্রাজিলে পছন্দের পতিতাকে না পাওয়ার ক্ষোভে ৬ জনকে খুন ।।

ব্রাজিলে পছন্দের পতিতাকে না পাওয়ার ক্ষোভে ৬ জনকে খুন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের একটি পতিতালয়ের এক খদ্দের তার পছন্দের পতিতাকে না পেয়ে রাগে, ক্ষোভে আর ঈর্ষান্বিত হয়ে ৬জনকে গুলি করে হত্যা হত্যা করেছে। ব্রাজিলের সাও পাওলোর জাবোটিকাবাল শহরে গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটে ।

ঘাতক প্রথমে পালিয়ে যেতে সক্ষম হলেও গত বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছে। কর্তৃপক্ষ বলছে, পতিতালয়ে এসে ঘাতক ব্যক্তি জানতে পারে যে তার প্রিয় পতিতা অন্য একজনের সঙ্গে সময় কাটাচ্ছে। এ খবর জানতে পেয়ে সে তার গাড়িতে ফিরে যায় এবং একটি রিভলবার নিয়ে ফেরত আসে। এরপর সে গুলি চালিয়ে সেই পতিতা, তার খদ্দের এবং আরও ৪জনকে হত্যা করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন