News71.com
 International
 25 Dec 16, 12:24 PM
 261           
 0
 25 Dec 16, 12:24 PM

ট্রাম্পের বন্ধু কার্ল পালাডিনহোর নোংরা কটূক্তির শিকার ওবামা-মিশেল ।।

ট্রাম্পের বন্ধু কার্ল পালাডিনহোর নোংরা কটূক্তির শিকার ওবামা-মিশেল ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েকদিন পরেই তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্টের তালিকায় নাম চিলে যাবে বারাক ওবামার। তারপরেও তাকে বর্ণমবিদ্বেষমূলক কটূক্তি শুনতে হল। আর সেই কটূক্তি করলেন ডোনাল্ট ট্রাম্পের কাছের বন্ধু কার্ল পালাডিনহো। তার সেই কটূক্তি ছাড় পেলেন না বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাও ।

বিতর্কিত মন্তব্য করার ব্যাপারে বরাবরই বিশেষ ‘সুনাম’ আছে ট্রাম্পের বন্ধু কার্ল পালাডিনহোর। পেশায় তিনি একজন ব্যবসায়ী। নতুন বছরে তিনি কী চান, এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামনের বছরেই যেন ওবামার ম্যাড কাও রোগ হয়। আর তাতেই যেন তার মৃত্যু হয় । ’

আর বর্তমান মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে তার মন্তব্য, ‘মিশেলকে পাঠানো হোক আফ্রিকায়। সেখানে একটি গুহায় একটি গোরিলার সঙ্গে সে নিশ্চিন্তে থাকতে পারে। ’ পালাডিনহোর এই মন্তব্য সামনে আসার পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমন কুরুচিকর রসিকতায় তিনি ট্রাম্পকেই অস্বস্তিতে ফেললেন, এমনটাই মনে করছেন অনেকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন