News71.com
 International
 25 Dec 16, 12:34 PM
 265           
 0
 25 Dec 16, 12:34 PM

বড়দিন উপলক্ষে পুতিনের চিঠি পেয়ে আবেগে আপ্লুত ডোনাল্ড ট্রাম্প ।।

বড়দিন উপলক্ষে পুতিনের চিঠি পেয়ে আবেগে আপ্লুত ডোনাল্ড ট্রাম্প ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাড়াক ওবামা অ তার প্রশাসনের মধ্যে অত্যন্ত শীতল সম্পর্ক বিদ্যমান। কিন্তু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব দেয়াল কিন্তু অনেক মজবুত ।

তাদের বন্ধুত্ব এতটাই মজবুত যে, বড়দিন উপলক্ষে ট্রাম্পকে উষ্ণতায় ভরা এক চিঠি পাঠিয়েছেন পুতিন। পুতিনের চিঠি পেয়ে অনেক বিস্মিত ও আবেগে আপ্লুত ট্রাম্প। তিনি এক বিবৃতিতে বলেছেন, "খুবই সুন্দর একটি চিঠি এসেছে ভ্লাদিমির পুতিনের কাছ থকে। তার ভাবনাগুলোও অত্যন্ত সঠিক। আমি আশা করি দুই পক্ষই এই ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারবে। আমাদের বিকল্প পথ আর খোঁজার প্রয়োজন নেই । "

পুতিন চিঠিতে বলেন, আপনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা গঠণমূলক ও বাস্তবসম্মত পথেই কাজ করতে পারবো, আর তাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতার পথ সুগম হবে। এর মধ্য দিয়ে বিশ্বকে মানের দিক থেকে একটি নতুন স্তরে তুলে নেওয়া সম্ভব হবে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য চিঠিটি পুতিন পাঠিয়েছেন গত ১৫ই ডিসেম্বর। ট্রাম্প টিম এর একটি অনুবাদ সরবরাহ করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন