
আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণ সাগরে ধ্বংসাবশেষ মিলল নিখোঁজ রাশিয়ার সামরিক বিমানের। বিমানটিতে ৯১ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। সোচি থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টিইউ-১৫৪ বিমানটির।
সূত্রের খবর, বিমানটিতে ছিল রাশিয়ার সেনাবাহিনীর একটি গানের দল। সিরিয়ায় নতুন বছর উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা।