News71.com
 International
 25 Dec 16, 01:07 PM
 257           
 0
 25 Dec 16, 01:07 PM

বড়দিনে অনাথ শিশুদের জন্য মঙ্গল প্রার্থনা পোপ ফ্রান্সিসের

বড়দিনে অনাথ শিশুদের জন্য মঙ্গল প্রার্থনা পোপ ফ্রান্সিসের

আন্তর্জাতিক ডেস্ক: জমজমাট বড়দিন। আলো ঝলমল এই উত্‍সবের মধ্যেই ক্ষুধাতুর, অনাথ শিশুদের জন্য মঙ্গল প্রার্থনা করলেন পোপ ফ্রান্সিস।  গত কয়েক দশকে সন্ত্রাস, জঙ্গিহানায় বারবারই ছিন্নভিন্ন হয়েছে পৃথিবী। ক্ষেপনাস্ত্র আর মারণ বোমায় প্রাণ হারিয়েছেন কত মানুষ। সন্ত্রাসের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের পাশাপাশি যিশুর জন্মস্থান বেথলেহেমেও ধরা পড়েছে শ্রদ্ধা আর আবেগের ছবি। প্রার্থনার সুর আর মোমবাতির আলোয় সেখানেও পরিবেশ হয়ে ওঠে মোহময়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন