News71.com
 International
 25 Dec 16, 04:19 PM
 264           
 0
 25 Dec 16, 04:19 PM

রাশিয়ার পক্ষে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা সম্ভব ।। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার পক্ষে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা সম্ভব ।। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিজ দেশের সেনাবাহিনীর হাতে থাকা শক্তিশালী এবং অত্যাধুনিক পরমাণু ক্ষেপণাস্ত্রের প্রশংসা করলেন। সেই সঙ্গে তিনি আমেরিকার নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে তাদের জানিয়ে দিলেন, রাশিয়ার হাতে থাকা পরমানু অস্ত্র বিশ্বের যে কোন দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করতে সক্ষম ।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, "২০০২ সালের এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে আমেরিকা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে এখন রাশিয়াকে পরমাণু অস্ত্রের ক্ষমতা বাড়াতে হবে। ' তিনি বলেন, "যখন কোনও এক পক্ষ চুক্তি থেকে একতরফা নিজেকে প্রত্যাহার করে নেয় এবং পরমাণু বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলে তখন অন্য পক্ষকেও একই রকমের ব্যবস্থা গড়ে তুলতে হয় অথবা এমন উপায় বের করতে হয় যাতে এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করা সম্ভব হয় এবং হামলার ক্ষমতাও বাড়াতে হয় । "

পুতিন আরও বলেন, "আমরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করাসহ ভূমি-ভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কৌশলগত বোমারু বিমান ও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের এই ৩ ধরনের পরমাণু ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলা হয়েছে। এই ব্যবস্থাগুলো আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে অনেক বেশি কার্যকর। এটা বাস্তব যে, আমরা এগুলো করছি এবং আমরা সফলও হচ্ছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন