News71.com
 International
 25 Dec 16, 05:50 PM
 264           
 0
 25 Dec 16, 05:50 PM

নিউজিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪০ ।।

নিউজিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। টোঙ্গা থেকে নিউজিল্যান্ড যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিং ভেঙ্গে ১শ মিটার নিচে পড়ে যায়। বাসটিতে করে ছাত্রদের একটি ব্যান্ড দল বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। আজ রোববার পুলিশ একথা জানায় ।

নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের পর্যটন শহর গিসবোর্ন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৪০ জনের বেশি লোক আহত হয়েছে। ঘটনার পরপরই একজনের লাশ উদ্ধার করা হয়। পরে মুচড়ে যাওয়া গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে দ্বিতীয় লাশটি উদ্ধার করা হয়। বাসটির যাত্রীরা ছিল টোঙ্গার ভাবাউ দ্বীপের মাইলেফিহি সিউলেফিহি কলেজের ব্রেস ব্যান্ডের ছাত্র ও শিক্ষক। আহত ৪১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে এবং ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন