News71.com
 International
 25 Dec 16, 09:53 PM
 265           
 0
 25 Dec 16, 09:53 PM

বিধ্বস্ত রুশ বিমানের ৯২ আরোহীর মৃত্যু ।।

বিধ্বস্ত রুশ বিমানের ৯২ আরোহীর মৃত্যু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার টুপোলেভ-১৫৪ নামের একটি সামরিক বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবার মৃত্য হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা। এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল ২৬শে ডিসেম্বর জাতীয় শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।

টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটি মস্কো থেকে রওনা হয়ে জ্বালানি নিতে কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে নেমেছিল। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সোচি থেকে উড্ডয়নের ২ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। সাগরের উপকূলীয় এলাকা থেকে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে অনুসন্ধানকারী দলের সদস্যরা ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৮৪ জন যাত্রী এবং ৮ ক্রু সদস্য। সিরিয়ার লাটাকিয়ায় ইংরেজি নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর একটি কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। রুশ সেনাবাহিনীর বিখ্যাত গায়ক দলের ৬৪ সেনা সদস্য ছিলেন বিধ্বস্ত বিমানটিতে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন