
আন্তর্জাতিক ডেস্কঃ চিলির দক্ষিণাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর কেন্দ্রের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, চিলির পুয়েতো কুয়েলোনের ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত লস লাগোস উপকূলের নিকটে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ।
মাটির ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর আগে বলিভিয়া-চিলি সীমান্তে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্প কেন্দ্রস্থলের ১ হাজার কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে ।