News71.com
 International
 26 Dec 16, 01:15 PM
 295           
 0
 26 Dec 16, 01:15 PM

৯২ আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধধস্ত হওয়ায় আগামীকাল সোমবার জাতীয় শোক ঘোষণা পুতিনের ।।

৯২ আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধধস্ত হওয়ায় আগামীকাল সোমবার জাতীয় শোক ঘোষণা পুতিনের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার ৯২ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হওয়ার পর আগামীকাল সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আগামীকাল রাশিয়া জাতীয় শোক দিবস পালন করবে ।’

২ জন নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়া রাশিয়ান সামরিক বিমানের কেউই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ধ্বংসাবশেষ ও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার সোচি থেকে উড্ডয়ন করা বিমানটি সিরিয়ার লাতাকিয়ায় যাচ্ছিল ।

বিমানটি মস্কো থেকে উড্ডয়নের পড়ে সোচির অ্যাডলার বিমানবন্দরে জ্বালানি পূর্ণ করতে অবতরণ করেছিল। সেখান থেকে উড্ডয়নের ২ মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। টু-১৫৪ বিমানে সেনা, সাংবাদিক ও রাশিয়ার সামরিক বাহিনীর জনপ্রিয় গানের দল আলেক্সান্দ্রোভের ৬৪ জন সদস্য ছিলেন। সিরিয়াতে তারা রাশিয়ার সেনাবাহিনীর জন্য পারফর্ম করার কথা ছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন