
আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিনে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে জালিসকো রাজ্যের নিকটবর্তী মিউনিসিপ্যালিটি জিকুইলপানে ৬টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকায় মাদক চোরাচালান চক্রগুলোর মধ্য সংঘর্ষ লেগেই থাকে। নিহতদের পরিচয় জানা যায়নি এবং তাদের দেহগুলোও পাওয়া যায়নি ।
মেক্সিকোর অপর একটি রাজ্যে আরও ৭জনকে গুলি হত্যা করা হয়েছে। পার্শ্ববর্তী গুইরেরো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, অটোয়ারক দে আলভারেজ মিউনিসিপালিটির একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরার ৭জনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে ৫জন একই পরিবারের সদস্য ও বাকি ২জন সম্পর্কে স্বামী-স্ত্রী ।
রাজ্যের নিরাপত্তা মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে একজন মিউনিসিপাল পুলিশ কর্মকর্তা ও আরেকজন রাজ্য পুলিশ কর্মকর্তা। তারা একজনকে মারতে গিয়েছিল। কিন্তু পরে সবাইকে মেরেছে ।