
আন্তর্জাতিক ডেস্কঃ ওষুধ কোম্পানিগুলো থেকে ঘুষ নেওয়ার দায়ে চীনের সাংহাইয়ের ৩জন ও হুনান প্রদেশের একজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। গত শনিবার চীনের কেন্দ্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিরা সাংহাই ও হুনানের ৬টি হাসপাতালের চিকিৎসকদের ঘুষ দিয়েছেন ।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ দেওয়ার পরিমাণ ছিল ওষুধ বিক্রির মোট অর্থের ৩০ থেকে ৪০ শতাংশ। সাংহাইয়ের দুর্নীতি-বিরোধী কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে। আর হুনানের কর্তৃপক্ষ ওষুধ কোম্পানিগুলোর বিক্রি ব্যবস্থাপনা তদারকির ক্ষেত্রে মনোন্নয়নের ঘোষণা দিয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন এ ঘটনা তদন্তে একটি দল পাঠিয়েছে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা জনাকীর্ণ হাসপাতালগুলো, দুর্নীতি এবং রোগীদের সঙ্গে কর্মীদের উত্তেজনা ইত্যাদি বিষয় নিয়ে হিমশিম খাচ্ছে। সংস্কার বাস্তবায়ন করার ক্ষেত্রেও সরকারকে রীতিমত লড়াই করতে হচ্ছে ।