News71.com
 International
 26 Dec 16, 04:35 PM
 260           
 0
 26 Dec 16, 04:35 PM

সিরীয় যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ফোনালাপ ।।

সিরীয় যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ফোনালাপ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও সিরিয়া সমস্যা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান টেলিফোনে আলোচনা করেছেন। গতকাল রবিবার এই দুই নেতা ফোনালাপ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন ।

রাশিয়া সফররত কিরগিজ প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভও এ সময় ফোনালাপে অংশ নেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট কৃষ্ণসাগরে রুশ সামরিক টিইউ ১৫৪ বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন ।

সপ্তাহখানেক আগেও রুশ ও তুর্কি প্রেসিডেন্টের মধ্যে সিরিয়ার আলেপ্পোর পরিস্থিতি নিয়ে ফোনালাপ হয়েছিল। তবে সেবার এরদোয়ানের কার্যালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। শহরটির বাসিন্দাদের সরিয়ে আনার ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিচ্ছে তা দ্রুত কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ওই ফোনালাপ হয়। ফোনালাপে এরদোয়ান ও পুতিন, মানবিক সহায়তার উদ্যোগ বাড়ানোর পাশাপাশি সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধান অর্জনের ব্যাপারে জোর দেন ।

প্রসঙ্গত, আলেপ্পো সিরিয়ার বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি বলে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে। তবে শহরটির ওই অংশের বিচ্ছিন্ন কয়েকটি অংশ এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়ে গেছে ।

মূলত বিদ্রোহীরা সেখানে আটকা পড়ে গেছে। সরকারি পক্ষের ব্যাপক বোমাবর্ষণে এসব এলাকার বেসামরিক মানুষরা আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন। খাবার ও চিকিৎসা বঞ্চিত এসব মানুষ ও অস্ত্র ত্যাগের মাধ্যমে বিদ্রোহী যোদ্ধারা ওই এলাকা ত্যাগ করতে পারবে বলে সরকার পক্ষ ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন