News71.com
 International
 26 Dec 16, 04:37 PM
 233           
 0
 26 Dec 16, 04:37 PM

কলকাতার সুকান্তনগরে মডেলিংয়ের লোভে পড়ে ধর্ষণের শিকার ।।

কলকাতার সুকান্তনগরে মডেলিংয়ের লোভে পড়ে ধর্ষণের শিকার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ স্বামী পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। ৩ বছরের একটি ফুটফুটে সন্তান আছে সংসারে। কিন্তু নিস্তরঙ্গ এ সংসার জীবন অসহনীয় হয়ে ওঠে কলকাতার সুকান্তনগরের বাসিন্দা এক নারীর কাছে ।

ঠিক এমন সময়েই ফেসবুকের এক বন্ধুর কাছ থেকে মডেলিংয়ের প্রস্তাব পান। রঙিন দুনিয়া পা রাখার স্বপ্নে বিভোর হয়ে স্বামী সন্তান রেখে ২০ই নভেম্বর মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু মুম্বাই আর যাওয়া হয়নি ২৪ বছর বয়সী সেই নারীর। তার বদলে মধ্যপ্রদেশের ভোপালে একটি ফ্ল্যাটে জায়গা হয় তার। সেখানে কার্যত বন্দী হয়ে পড়েন। দিনের পর দিন সেই ফেসবুক বন্ধুটির দ্বারাই হতে থাকেন ধর্ষণের শিকার ।

এদিকে স্ত্রীর খোঁজ না পেয়ে পরের দিনই থানায় অভিযোগ দায়ের করেন স্বামী। ফোনের সূত্র ধরে এক মাসেরও বেশি সময় পর সেই নারীকে উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার হওয়ার পর হিতেশ নামের তথাকথিত ফেসবুক বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সেই নারী। জানা গেছে, ২১ বছর বয়সী হিতেশ ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র। তার পরিবার থাকে ঝাড়খণ্ডের রাঁচিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন