
আন্তর্জাতিক ডেস্কঃ প্যারিসে সর্ব ইউরোপ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার প্যারিসের মেট্রো হুশ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্ব ইউরোপ যুবদলের আহ্বায়ক মিল্টন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সহসভাপতি মিজান আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপি ফ্রান্সের সভাপতি ইকবাল হোসেন আলী, ফ্রান্স বিএনপির যুগ্ম সম্পাদক কাইয়ুম সরকার, তৃণমূল বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, নাগরিক মুক্তি পরিষদের সভাপতি শামীমা আক্তার রুবি, কবি আতিকুল ইসলাম, ফ্রান্স বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর গাজী, সর্ব ইউরোপ যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম খান, রুবেল আহমদ, হাসান হাওলাদার প্রমুখ ।
বক্তারা বলেন, বিজয় দিবসের এই দিনেও সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। বর্তমানে দেশে গণতন্ত্র নাই বলেই বিচারবহির্ভুত হত্যাকাণ্ড, গুম ও খুন বাড়ছে। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গণতন্ত্রের পথ পরিহার করে ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচারের রথে চড়ে অনিশ্চিত পথে যাত্রা শুরু করেছে। তাদের ফ্যাসিবাদী রথের চাকায় প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, সাধারণ মানুষ অধিকারহারা হচ্ছে । "