News71.com
 International
 26 Dec 16, 08:17 PM
 340           
 0
 26 Dec 16, 08:17 PM

বড়দিনে স্ত্রী ও মেয়ের ছবি শেয়ার করে বিপাকে মীর আফসার আলী ।।

বড়দিনে স্ত্রী ও মেয়ের ছবি শেয়ার করে বিপাকে মীর আফসার আলী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিনে স্ত্রী ও মেয়ের ছবি শেয়ার করে ধর্মীয় রোষের শিকার হলেন মীর আফসার আলি. ফেসবুকে মীরের ওই ছবি দেখার পর থেকেই, তাঁকে নিয়ে জোরদার সমালোচনা শুরু করেন বেশ কিছু মানুষ. যদিও, তার যোগ্য উত্তর দিয়েছেন মীরও। ঘটনা এমন, বড়দিনে স্ত্রী ও মেয়ের সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট করে মীর ।

সেই সঙ্গে ভক্তদের ক্রিসমাসের শুভেচ্ছাও জানান। আর এরপরই ‘ধর্মীয় রোষানল’এর মুখে পরেন কলকাতার বাংলা টেলিভিশনের ওই জনপ্রিয় সঞ্চালক। যদিও, ছবির নীচে বিভিন্ন রকম বিতর্কিত কমেন্ট পরায়, সেগুলি মুছে দিতে বাধ্য হন মীর। বেশ কয়েকজনকে নিজের প্রোফাইল থেকে ব্লকও করে দেন। এরপর, বেশ কিছু বিতর্কিত কমেন্টের স্ক্রিনশট নিয়ে ফের নিজের ফেসবুকে পোস্ট করেন মীর ।

পাশপাশি, পুরো বিষয়টিকে অত্যন্য সংকীর্ণ বলেও তোপ দাগেন মীর। পাশপাশি, ক্রিসমাস সহ সব উত্সব সবার। কিন্তু, সেটা কেউ বুঝতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন মীর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন