News71.com
 International
 27 Dec 16, 11:53 AM
 290           
 0
 27 Dec 16, 11:53 AM

বায়ুদূষণের কারণে ভারতের দিল্লিতে কমছে যৌন উত্তেজনা ।।

বায়ুদূষণের কারণে ভারতের দিল্লিতে কমছে যৌন উত্তেজনা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বায়ুদূষণের কারণে ভারতের দিল্লিতে দিন দিন কমছে যৌন উত্তেজনা! অল্প বয়সেই মাথার চুল পড়ে যাচ্ছে ভীষণভাবে। কমে যাচ্ছে স্পার্ম কাউন্ট। চলতি বছরের শুরুতে বিষয়টি নিয়ে দেশটির এই শহরটির উপর এক সমীক্ষা চালায় বেসরকারি একটি সংস্থা ।

সেই সমীক্ষায় দেখা গিয়েছিল যে, শহরের ১৪ শতাংশ পুরুষের স্পার্ম কাউন্ট খুবই কম। সেই সংখ্যা, নভেম্বরে বেড়ে হয়েছে ২৭ শতাংশ। দূষণের প্রকোপে যে শুধুমাত্র পুরুষরাই ভুক্তভোগী হচ্ছেন, তা নয়। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা ৫ শতাংশ ।

স্ট্রেস বা মানসিক চাপ ও ধূমপানের কারণে চুল পড়া খুবই স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে বায়ুদূষণ। চলতি বছরের নভেম্বরের শুরুতেই দিল্লি ঢেকে গিয়েছিল কালো ধোঁয়ায়। দীপাবলীর আতসবাজি থেকে নির্গত ধোঁয়ার কারণেই এ ধরনের বিপত্তি ঘটে রাজধানীতে। বিশেষজ্ঞদের মতে, এখনও সাবধান না হলে, সমূহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে দিল্লিবাসী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন