News71.com
 International
 27 Dec 16, 11:54 AM
 291           
 0
 27 Dec 16, 11:54 AM

ভুয়া খবর পড়ে ইজরায়েলের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের ।।

ভুয়া খবর পড়ে ইজরায়েলের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভুয়া খবর বিশ্বাস করে ইজরায়েলের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। জবাবে ট্যুইটারে বিস্ময় প্রকাশ করেছে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টাইপের ভুলের পাশাপাশি সেই সংবাদের পিছনে কোন অকাট্য প্রমাণের অস্তিত্বও ছিলো না ।

এমনকি, রিপোর্টে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর নামেও বড়সড় বিভ্রান্তি। তবু সেই খবর বিশ্বাস করার মাসুল গুনলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ। ভালোভাবে না ভেবেই ট্যুইটারে ইজরায়েলের প্রতি পাল্টা হুমকি দিলেন তিনি ।

প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়, পাকিস্তানকে পরমাণু অস্ত্র নিয়ে হুমকি দিয়েছে ইজরায়েল। এতেই মেজাজ হারিয়ে উত্তর দেন পাক মন্ত্রী। ট্যুইটারে তিনি জানান, 'সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপের জবাবে পরমাণু অস্ত্রের সাহায্যে প্রত্যুত্তর দিতে তৈরি হচ্ছে ইজরায়েল। ইজরায়েল ভুলে গিয়েছে, পাকিস্তানও একটি পরমাণু অস্ত্র সংবলিত রাষ্ট্র। ' উল্লেখ্য, নিজস্ব ট্যুইটার হ্যান্ডেল থেকে করা এই মন্তব্য ইসলামিক স্টেট্স-এর আরবি ছদ্মনামের আড়ালে প্রকাশ করেছেন আসিফ ।

প্রসঙ্গত, গত ২০ই ডিসেম্বর এক খবরে বলা হয়েছিল, 'ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রী: কোন অজুহাতে যদি পাকিস্তান সিরিয়ায় সেনাবাহিনী পাঠায়, আমরা তাহলে ওই দেশকে পরমাণু অস্ত্রের সাহায্যে গুঁড়িয়ে দেব। ' প্রতিবেদনটি আগাগোড়া ভুল ছাপা এবং ভিত্তিহীন তথ্যে ভরা ছিল। খেয়াল করলে দেখা যাবে, পোর্টালে 'ট্রাম্পের বিরুদ্ধে ক্লিন্টনের সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা'-র মতো আরও বেশ কয়েকটি আজগুবি শিরোনাম রয়েছে ।v

কিন্তু সে সব লক্ষ্য না করেই ইজরায়েলের বিরুদ্ধে ট্যুইটারে পাল্টা হুমকি দিয়েছেন আসিফ। এদিকে তার মন্তব্যের জেরে চরম বিস্ময় প্রকাশ করেছে ইজরায়েলি প্রতিরক্ষ মন্ত্রণালয়। তবে বহু ইজরায়েলি নাগরিক আসিফের তীব্র সমালোচনা করতেও ছাড়েননি। ট্যুইটার বা ই-মেইল, কোথাও তার জেরে কোন প্রতিক্রিয়া জানাননি পাক প্রতিরক্ষামন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন