
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গোয়া বিমানবন্দরে জেট এয়ারওয়েজের বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হল। আজ মঙ্গলবার সকালে গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৩৭৪ বিমানের ।
কিন্তু উড্ডয়নের সময় আচমকা চাকা পিছলে যায়। ৭ বিমানকর্মীসহ ১৬১ জন যাত্রীকে তড়িঘড়ি বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে আহত হয়েছেন বিমানের কিছু যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে ।
জেট এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিমানকর্মী ও সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। কেউ কেউ আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ’ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে ।