News71.com
 International
 27 Dec 16, 12:30 PM
 263           
 0
 27 Dec 16, 12:30 PM

দিল্লিতে আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মুখোমুখি দুই বিমান, অল্পের জন্য রক্ষা ।।

দিল্লিতে আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মুখোমুখি দুই বিমান, অল্পের জন্য রক্ষা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে ২টি যাত্রীবাহি বিমান। এ ঘটনায় এখন হইচই পড়ে গেছে ভারতে ।

কারণ, কয়েক ঘণ্টা আগেই ভারতের গোয়াতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন ১৫৪ জন বিমানযাত্রী এবং ৭ জন বিমানকর্মী। জানা গেছে, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে ইন্ডিগো বিমানটি টেকঅফের জন্য রানওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল। আর সেসময়ই স্পাইস জেটের একটি বিমান রানওয়েতে নিজের বে-তে যাচ্ছিল ।

তখনই দু’টো বিমান মুখোমুখি হয়ে যায়। দু’ই পাইলটই বিমানের গতি নিয়ন্ত্রণের মধ্যে নিতে সক্ষম হওয়ায় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটনাটি তদন্ত করে করা হচ্ছে। এদিকে, আজ মঙ্গলবার সকালেই গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৩৭৪ বিমানের। কিন্তু উড্ডয়নের সময় আচমকা চাকা পিছলে যায়। পরে ৭ বিমানকর্মীসহ ১৬১ জন যাত্রীকে তড়িঘড়ি বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে আহত হন বিমানের কয়েকজন যাত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন