News71.com
 International
 27 Dec 16, 12:54 PM
 292           
 0
 27 Dec 16, 12:54 PM

পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে মদপানে ১২ জনের মৃত্যু ।।

পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে মদপানে ১২ জনের মৃত্যু ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় সময় গতকাল বিকালে লাহোর থেকে ২শ’ কিলোমিটার দূরে তোবা তেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে এমন ঘটনাটি ঘটে ।

জানা যায়, ঘরে তৈরি বিষাক্ত মদপানের পর কমপক্ষে ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। ঘটনার পর বিষাক্ত মদ তৈরির অপরাধে বাবা ও ছেলেকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন