
আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডায় উপকূল থেকে মাত্র ১০০ মিটার দূরুত্বে ফুটবলার ও সমর্থকদের বহনকারী নৌকাডুবিতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৯জনের লাশ ও ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ।
লেক আলবার্টে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ধারণক্ষমতার বেশি মানুষ বহন করায় নৌকাটি ভারসাম্য রাখতে না পেরে ডুবে যায়। বুলিশা জেলার ওই ফুটবল দলটি বড়দিন উপলক্ষ্যে হোইমা জেলায় একটি ফুটবল ম্যাচ খেলার জন্য যাচ্ছিল ।