News71.com
 International
 27 Dec 16, 01:05 PM
 306           
 0
 27 Dec 16, 01:05 PM

সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় নিহত ১৪ ।।

সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় নিহত ১৪ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ওয়াদি বারাদায় ব্যারেল বোমা হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার এ হামলা হয় ।

কিছু মানবাধিকারকর্মী আল-জাজিরাকে জানিয়েছেন, দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াদি বারাদায় সিরীয় সরকারি বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ বেশ কিছু লোক আহত হয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরোধী সংগঠনগুলোর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওয়াদি বারাদায় হামলা জোরদার করেছে সিরীয় সরকার ।

স্বেচ্ছাসেবীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বাহিনীর ভারী গোলাবর্ষণের পর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে বহু লোক। ব্যারেল বোমা হলো এক ধরনের বিস্ফোরকদ্রব্য, যা ব্যবহার করে সিরীয় সরকার হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণত বড় তেলের ড্রাম দিয়ে এ বোমা তৈরি হয়। এগুলো বিস্ফোরকেভর্তি থাকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন