News71.com
 International
 28 Dec 16, 11:57 PM
 268           
 0
 28 Dec 16, 11:57 PM

লিবিয়ার সৈকতে ভেসে এলো ১১ অভিবাসীর লাশ।।

লিবিয়ার সৈকতে ভেসে এলো ১১ অভিবাসীর লাশ।।

 

আন্তর্জাতিক ডেস্ক : বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের যাওয়ার চেষ্টাকালে মারা যাওয়া ১১ অভিবাসীর লাশ লিবিয়ার রাজধানী ত্রিপোলির আশপাশের সৈকতে ভেসে এসেছে ।

রেড ক্রিসেন্ট আজ বুধবার এ কথা জানায়। রেড ক্রিসেন্টের মোহাম্মদ আল-ফালাহ জানান, ‘লিবিয়ার রেড ক্রিসেন্টের ত্রিপোলি শাখার কয়েকটি টিম ত্রিপোলির আশপাশের সৈকতে ভেসে আসা ১১টি লাশ উদ্ধার করেছে । ’

তিনি জানান, ‘ গতকাল মঙ্গলবার ত্রিপোলির কয়েকটি সৈকতে লাশ উদ্ধারে দায়িত্বে থাকা কয়েকটি টিমকে বাসিন্দারা লাশ দেখতে পেলে কর্তৃপক্ষকে জানানোর ব্যাপারে অভ্যস্ত এমন কিছু আবাসিক এলাকায় পাঠানো হয় । ’

লিবীয় রেড ক্রিসেন্ট তাদের ফেসবুক পাতায় জানায়, ত্রিপোলির পার্শ্ববর্তী হাই আল আন্দালুস সৈকত ও রাজধানী থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে অপর একটি এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন